Blog Single

05 Aug

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনা, ৫ আগস্ট ২০২৬: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে জুলাই শহীদদের রূহের মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মোঃ ইকবাল হোসাইন। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের আরবি বিভাগের শিক্ষক শেখ মনিরুজ্জামান (মনির)।

আলোচনা পর্বে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগের তাৎপর্য এবং দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ ইকবাল হোসাইন জুলাই শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শিক্ষার্থীদের আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

পরিশেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

নিউজ বিভাগে আরও পড়ুন